০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার মিনুর মৃত্যু

অবশেষে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার মিনুর মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সয়া হাটে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার ভ্যানচালক মিনু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার(২৯ জুলাই) সকালে মিনুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন।

গত ২১ জুলাই গণপিটুনির শিকার হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ দিন পর তার মৃত্যু হলো।

নিহত মিনু ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

ওসি জানান, গত ২১ জুলাই কালিহাতী উপজেলার নারান্দিয়ার সয়া হাটে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয়ার ঘটনায় মিনু মিয়ার ভাই রাজিব হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন। পরে ২২ জুলাই রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

উচ্চ তাপপ্রবাহ নিয়ে কোনো সতর্ক বার্তা দেয়নি ফায়ার সার্ভিস

ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার মিনুর মৃত্যু

প্রকাশিত : ০১:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০১৯