০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

উত্তাল সাগরে মাছ ধরা বন্ধ

নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তালের কারণে জেলেরা গত দু’দিন ধরে ইলিশ ধরা বন্ধ রেখেছে ।

২৭ জুলাই (শনিবার) বিকাল থেকে সাগর উত্তাল রয়েছে। মোংলার প্রধান মৎস্য বন্দর মোংলা বাজারের মৎস্যজীবী নেতা ও ট্রলার মালিক সমিতির নেতারা এ তথ্য জানিয়েছেন।

এদিকে, নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরা শুরু হতে না হতেই বৈরী আবহাওয়ায় উপকূল জুড়ে হতাশা দেখা দিয়েছে। জেলে-মহাজনদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় ভারতের জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে ইলিশ আহরণ করেছে। ওই সময় আবহাওয়াও স্বাভাবিক থাকে। তখন সাগরে নির্বিঘ্নে মাছ শিকার করা যায়।
ভারতের সঙ্গে মিল রেখে মার্চ-এপ্রিলে মাছ ধরার নিষেধাজ্ঞার দাবি জানান জেলে ও মহাজনরা।

মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান বলেন, ‘নিষেধাজ্ঞা থাকার কারণেই সাগরে প্রচুর ইলিশ ধরা পড়েছে। মৎস্যজীবীরা ভারতের সঙ্গে মিল রেখে মার্চ-এপ্রিলের দিকে এই নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন

উত্তাল সাগরে মাছ ধরা বন্ধ

প্রকাশিত : ১০:৪৫:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯