০৮:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রাজশাহীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোদাগাড়ী মেডিকেল মোড়ের ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের বিদিরপুর গংকা গ্রামের সামাদ (৪০) ও একই গ্রামের আলম (৩৫)।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে মোটরসাইকেল নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন সামাদ ও আলম। এ সময় ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই আলম মারা যান। আহত অবস্থায় সামাদকে উদ্ধার করে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকচালক ও তার সহযোগীকে আটকে অভিযান শুরু করেছে পুলিশ বলে জানান ওসি।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

রাজশাহীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ১০:১৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯