১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

পরাজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশ দল

পরাজয় নিয়ে বাংলাদেশ সময় দুপুর ২টার কাছাকাছি সময়ে রাজধানীর হযরত শাহজালাল (র) বিমানবন্দরে অবতরণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা আইসিসির র‍্যাংকিং- দুই জায়গাতেই শ্রীলঙ্কার চেয়ে ঢের এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু সদ্য সমাপ্ত সিরিজে দেখা গেলো উল্টোটাই। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

এ ব্যর্থ সিরিজ শেষ করে ১ আগস্ট (বৃহস্পতিবার) দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার রাতে সিরিজের তৃতীয় ম্যাচটি খেলে দেশের উদ্দেশে রওনা হতে সময় নষ্ট করেনি টাইগাররা।

এদিকে বিমানে যান্ত্রিক গোলযোগের কারণে ফ্লাইট ছাড়তে দেরি হয়েছে প্রায় তিন ঘণ্টার মতো সময়। তবে যথাসময়ে বিমান আকাশে উড়াল দিলে হয়তো বড়সড় দুর্ঘটনার মুখেই পড়তে হতো টাইগারদের।

তাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন একটি ফ্লাইট দেয়া হয়। যেটি ছাড়ার কথা ছিলো বাংলাদেশ সময় সকাল ১০.১৫ মিনিটে। তবে সেটিও যথাসময়ে ছাড়া যায়নি। শেষতক বাংলাদেশ সময় সকাল ১০.৫০ মিনিটে দেশের উদ্দেশে রওনা হন টাইগাররা।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

পরাজয় নিয়ে দেশে ফিরলো বাংলাদেশ দল

প্রকাশিত : ০৩:২২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯