১২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ নারী দল

তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দাপটের সঙ্গে জিতলেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের দুটিতেই হারে বাংলাদেশ নারী দল ।

প্রিটোরিয়ার ম্যান্ডেলা ওভাল মাঠে বৃহস্পতিবার (০১ আগস্ট) সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী ইমার্জিং দল। দলীয় সর্বোচ্চ রান আসে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে। ৫১ বল খেলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন সানজিদা ইসলাম।

জবাবে ৩ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল। ৪০ বলে ৫০ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন স্বাগতিক ব্যাটসম্যান ড্যানি ফন নিকার্ক।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

টি-টোয়েন্টিতে হারলো বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ০৪:১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯