০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মোহনা টেলিভিশনের সাংবাদিক মুশফিকুর রহমান নিখোঁজ

শনিবার থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মোহনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার এফ এম মুশফিকুর রহমানকে। রাতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন মুশফিকের মামা এজাবুল হক। তার দাবি, পরিবারিক দ্বন্দ্ব বা পেশাগত কোনো কারণে দুর্বৃত্তরা অপহরণ করেছে তাকে। এর আগে হত্যার হুমকি দিচ্ছে এমন অভিযোগ তুলে মিরপুরের পল্লবী থানায় একটি জিডি করেছিলেন মুশফিক নিজেই। ঘটনা তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

মোহনা টেলিভিশনের প্রতিবেদক এফ এম মুশফিকুর রহমানের মামার দাবি, শনিবার সন্ধ্যায় গুলশান-১ এর এই খাবার হোটেলেই তার সঙ্গে দেখা করে বাসার উদ্দেশ্যে রওনা হন মুশফিক। কিন্তু কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও বাসায় ফেরেননি সে। তখন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন দুটিও বন্ধ দেখাচ্ছে। এসব বিষয় উল্লেখ করে রাতে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

বিজনেস বাংলাদেশ-/এমকেএস

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

মোহনা টেলিভিশনের সাংবাদিক মুশফিকুর রহমান নিখোঁজ

প্রকাশিত : ০৬:৩৫:০৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০১৯