১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের শিমুলতলা মোড়ে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে আন্ধারীঝাড় অভিমুখে ছেড়ে যাওয়া অটো রিক্সার সাথে আন্ধারীঝাড় থেকে ছেড়ে আসা ধান বোঝাই ট্রলির সংঘর্ষ ঘটে এতে অটো রিক্সার এক যাত্রী ছিটকে সড়কের উপর পড়ে যায়। অটো রিক্সার পিছনে থাকা অপর একটি ট্রলি ছিটকে পড়া যাত্রীকে শরীরের উপর দিয়ে চলে যায়। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অটোরিক্সা যাত্রীকে চাপা দেয়া ট্রলিটি থানা নিয়ে আসে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত : ০৩:৫৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯