শেখ হাসিনার নির্দেশ- ডেঙ্গু মুক্ত বাংলাদেশ “এই শ্লোগানে আজ শ্রীপুর পৌরসভার উদ্যোগে ৫ নং ওয়ার্ডের মাধখলা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর পৌরসভার মেয়র ও গাজীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আনিছুর রহমান। বিশিষ্ট আওয়মীলীগ নেতা হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্হিত ছিলেন শ্রীপুর মডেল থানার এস আই রাসেল মিয়া ও আঃ রউফ। এছাড়াও শিক্ষক, ছাত্র,সাংবাদিক,শ্রমিক, ব্যাবসায়ী সহ সমাজের বিভিন্ন স্তরের জনগন উপস্হিত ছিলেন । ৬ আগষ্ট আনুষ্ঠানিকভাবে বেলা সাড়ে ১ টার সময় উপজেলা মাধখলা প্রাইমারী স্কুল প্রাঙ্গনে র্যালী ও প্রচারাভিযান সুচনার মধ্য দিয়ে শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার জন্য সংশ্লিস্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন তিনি ।
তিনি আরো বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস ইজিপ্টাই মশার মাধ্যমে ছড়ায়, এসব মশা সুন্দর সুন্দর ঘরবাড়িতে বাস করে বলে এ মশা ‘ভদ্র মশা’ হিসেবেও পরিচিত। সাধারণত সকালের দিকে এবং সন্ধ্যার কিছু আগে এডিস মশা তৎপর হয়ে উঠে। এডিস মশা কখনো অন্ধকারে কামড়ায় না, ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কাউকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। এবার এই আক্রান্ত ব্যক্তিকে জীবাণুবিহীন এডিস মশা কামড়ালে সেই মশা ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশায় পরিণত হয়, এভাবে একজন থেকে অন্যজনে মশার মাধ্যমে ডেঙ্গু জ্বর ছড়িয়ে থাকে। সাধারণত চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু খুবই মারাত্মক। একমাত্র সচেতনতা ও প্রতিরোধের মাধ্যমেই ডেঙ্গু থেকে বেঁচে থাকা সম্ভব ।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















