০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মতলবে ডেঙ্গুতে আক্রান্ত শিক্ষার্থী মদিনার মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মদিনা আক্তার নামে ওই শিশু আজ মঙ্গলবার ভোররাতে রাজধানী ঢাকার ধানমন্ডির বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা যায়, শিশু মদিনা আক্তার উপজেলার ছেংগারচর পৌরসভার ঝিনাইয়া গ্রামের প্রবাসী মিজানুর রহমানের কন্যা। মদিনা ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। এর আগে গত শনিবার গ্রামের বাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে নিয়ে যান স্বজনরা।শিশু মদিনা আক্তারের মা ময়না আক্তার জানান, মদিনা কোথাও বেড়াতে যায়নি। গ্রামের বাড়িতেই সে জ্বরে আক্রান্ত হয়। দুই ভাই-বোনের মধ্যে মদিনা বড়। তার বাবা মিজানুর রহমান মধ্যপ্রাচ্যে থাকেন।

মদিনার মা ময়না আক্তার জানান, গত ২ আগস্ট আমার মেয়েকে নিজ বাড়িতে ডেঙ্গু মশার কামড় দেয়। আক্রান্ত স্থানে ঝালাপোড়া করে রাতে জ্বর আসে। পরেরদিন সকালে ছেংগারচর বাজারে বারিয়া ডায়াগনস্টিক সেন্টারের রক্ত পরিক্ষা করে ডেঙ্গু সনাক্ত হয় সেখান থেকে মতলব উত্তর উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু মদিনাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করে, সেখানে চিকিৎসা করার পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসা চলে সকালের দিকে রক্তের প্লাটিমা কমে গেলে শ্বাস নিতে কস্ট হচ্ছিল তাকে দ্রুত আইসিউতে ভর্তি করার জন্য বলা হয় তারপর গতকাল ৫ আগস্ট দুপুরে ধানমন্ডি জেনারেল কিডনি হাসপাতালের আইসিইউতে ভর্তি অবস্থায় গতকাল রাত ১২ টার দিকে আমার শিশুটি মৃত্যুবরন করে ।

মঙ্গলবার সকালে পারিবারিক কবরস্থানে শিশু মদিনাকে দাফন করা হয়।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

মতলবে ডেঙ্গুতে আক্রান্ত শিক্ষার্থী মদিনার মৃত্যু

প্রকাশিত : ০৪:১৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯