০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

নবীনগরের নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু বিনোদন কেন্দ্র

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। পড়ালেখার পাশাপাশি মানসিক উন্নয়ন গড়তে ও শিশুদের সুষ্ঠ বিকাশের চিন্তাধারা মাথায় রেখে শিশুদের জন্য শিশু উপযোগী ও সুযোগ সুবিধা সম্বলিত প্রায় ৯ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দৃষ্টিনন্দন ‘শেখ রাসেল শিশু বিনোদন কেন্দ্র’ নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম।

নবীনগর শহরে শিশুদের জন্য কোন বিনোদনের কেন্দ্র না থাকায় অনেকটাই হতাশ ছিলেন অভিবাবকরা। তবে এই বিনোদন কেন্দ্রটি নির্মাণ কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে শিশু-কিশোরসহ অভিভাবকদের মাঝে। আগামী এক মাসের মধ্যে বিনোদন কেন্দ্র টির কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

স্থানীরা জানায়, শিশুদের বিনোদনের জন্য কোনো ব্যবস্থা ছিল না এই শহরে। এখন বিনোদনের কেন্দ্র খুঁজে পাবে শিশুরা। শিশুদের মানসিক বিকাশ ও শারীরিক বর্ধনের জন্য এই বিনোদন কেন্দ্র টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তারা।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম জানান,দীর্ঘদিনের চেষ্টার ফসল এই ‘শেখ রাসেল শিশু বিনোদন কেন্দ্র’।এটির নির্মাণকাজ শেষ হলে শিশু-কিশোররা বিনোদনের স্থান খুঁজে পাবে। সেখানে শিশুদের পছন্দের বিনোদনের অনেক ব্যবস্থা থাকবে। এবং এ বিনোদন কেন্দ্রটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য,এই বিনোদন কেন্দ্র টিতে এস.এস স্টিল দিয়ে নির্মিত শিশুদের জন্য দোলনা-৪ টি, স্লিপার -২ টি, ব্যালেন্স রাইডার (সি-শ)- ২ টি এবং আরএফএল কোম্পানীর দৃষ্টিনন্দন একটি রাইডার থাকবে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

নবীনগরের নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু বিনোদন কেন্দ্র

প্রকাশিত : ০৪:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯