০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মাধবদীর দাইরেরপাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

নরসিংদী সদর উপজেলার মাধবদী থানা এলাকার মহিষাশুড়া ইঊনিয়নের দাইরের পাড় গ্রামের সাধারণ মানুষ অতিষ্ট হয়ে একই গ্রামের সন্ত্রাসী চাঁদাবাজ ও জুলুমবাজদের বিরোদ্ধে গত ৫ আগষ্ট বেলা ১১ টায় গ্রামের প্রায় ৩০০ পরিবারের নারী পুরুষ সম্মিলিত হয়ে বিক্ষোভ মিছিল করে ।

গ্রামবাসীর অভিযোগ দীর্ঘদিন যাবৎ দাইরের পাড় গ্রামের নুরুল ইসলামের পুত্র রমিজ উদ্দিন, রতন মিয়া, আহাদ আলীর পুত্র হারুণ, সালাম, আসাদ ও মুহসিন গংরা সাধারণ মানুষের জমি কেটে মাটি বিক্রি, নিরীহ মানুষের বাড়ীঘর দখল ও চাঁদাবাজি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এলাকার গরীব নিরীহ লোকজনদেরকে উচ্চ হারে সুদের টাকা দিয়ে নির্যাতন করে আসছে।

এসব ব্যাপারে এ পর্যন্ত যারা প্রতিবাদ করেছে তাদেরকে নির্যাতন করে গ্রাম ছাড়া করে দিয়েছে সন্ত্রাসীরা । স্থানীয় এসব জুলুমবাজদের নির্যাতনের বিরুদ্ধে ভুক্তভোগীরা প্রশাসনের কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে অনেকে নিজ বাড়ীঘর ফেলে গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। এ ঘটনার সংবাদ পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান সাংবাদিকদের বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সরকার ও প্রশাসনের নিকট এলাকার নিরিহ জনসাধারনের প্রাণের দাবী এসব জুলুমবাজদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুণ এবং নিরাপদে গ্রামে থাকার ব্যাবস্থা করুণ ।

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

মাধবদীর দাইরেরপাড়ে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

প্রকাশিত : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯