নওগাঁর মান্দায় ৪শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।
মঙ্গলবার (৬ আগস্ট) রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার নবাবজায়গীর চিকনীদহ গ্রামের এবরান আলীর ছেলে সুজন আলী (২৮) এবং একই গ্রামের আয়নাল হকের ছেলে সাদিকুল ইসলাম (২৭)।
জেলা গোয়েন্দা শাখার এসআই মিজানুর রহমান মিজান জানান, এরা দির্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৪০০ (চারশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















