১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে কার্পেটি রাস্তার নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। স্থায়ী ও টেকসই করার জন্য রাস্তার পাশে গাইডওয়াল/ পাইলিং নির্মাণের কথা থাকলেও তা হচ্ছে না শর্তমত। পাকা পাইলিং-এর পরির্বতে করা হচ্ছে কলা গাছের পাইলিং। এনিয়ে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা হইতে কচুয়া সড়ক নির্মাণ কাজে এসব অনিয়মের চিত্র চোখে পড়ে প্রতিবেদকের। এছাড়াও নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নি¤œমানের নির্মাণসামগ্রী।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের (এলজিইডি) আওতায় ১কোটি ৩০লাখ টাকা ব্যয়ে ডালিমা থেকে কচুয়া পর্যন্ত ৭হাজার ফুট দৈর্ঘ্য এবং ১০ফুট প্রস্থ রাস্তা নির্মাণের শুরু করেন এন.এস পল্লী স্টোর নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান। ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ পরিচালনা করেন আজিজ মোল্লা নামের এক ব্যক্তি।

সরেজমিনে গিয়ে দেখা যায় নি¤œ মানের ইটের খোয়া দিয়ে চলছে কাজ। অপরদিকে সড়কের প্রস্থ ১০ফুট স্থলে কোথাও কোথায় ৯ফুট, সাড়ে ৮ফুট ও ৮ফুট রয়েছে। চলমান সড়কের কাজে হাওলাদার বাড়ির পয়েন্টে পুকুর পাড়ে পাইলিং নির্মাণ করার কয়েক দিনের মধ্যেই ধসে পড়েছে।
এব্যাপারে স্থানীয়রা বলেন, রাস্তা নির্মাণে প্রথম থেকেই অনিয়ম করে আসছে ঠিকাদার। তারা যে ইট ব্যবহার করছে তার চেয়ে চুলার মাটিও বেশি শক্ত।
স্থানীয়রা আরো বলেন, এই অনিয়ম দূর্নীতির বাধা দিলে তারা কোন র্কণপাত করেননি নির্মাণ কাজ সংশ্লিষ্টরা।
এবিষয়ে ঠিকাদারের কাজ পরিচালনাকারী মো: আজিজ মোল্লা কলা গাছের প্রসঙ্গ স্বীকার করে বলেন, রাস্তার স্টিমেটে যেটুক পাইলিং ছিলো সেটুক করছি।
আর যেখানে পাইলিং ধসে পড়ছে তা পুনরায় নির্মাণ করা হবে।

বাউফল উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: জহুরুল ইসলাম বলেন, আপনার মাধ্যমে আমি বিষয়টি জেনেছি। রাস্তার কাজ পরির্দশনের জন্য লোক পাঠানো হবে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রকাশিত : ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯