“নীজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবায় মিলে সুস্থ থাকি” এই স্লোগানকে সামনে রেখে মুরাদনগর উপজেলা প্রশাসন কতৃক মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ঘটিকায় উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের নেতৃত্বে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা র্যালিটি বের হয়ে মুরাদনগর সদরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা প্রশাসনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলার অভ্যান্তরে বিভিন্ন স্থানে ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ঔষধ স্প্রে করেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর ও উপজলো নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লোনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী নুর বশির, উপজলো পিআইও আব্দুল হাই, উপজেলা কৃৃষিকর্মকর্তা আল মামুন রাসেল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আহম্মদ হোসেন আওয়াল, ১৫নং-নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হাজী কামাল উদ্দিন, কুমিল্লা উওর জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আলী শাহ আলম, ইউপি সদস্য এমদাদুল হক লিল মিয়া, ও অনান্য নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















