০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্ন অভিযান শুরু

ডেঙ্গু নির্মূলকল্পে সারা দেশের ন্যায় নরসিংদীতে ‘মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি‘ শুরু করেছে নরসিংদী জেলা প্রশাসন।

বুধবার (৭ আগষ্ট) সকাল থেকে একযোগে জেলার সকল সরকারী, বেসরকারী দপ্তর, বিভিন্ন স্কুল-কলেজে ও বসতবাড়ীগুলোতে এ কার্যক্রম শুরু হয়।

নিজ কার্যালয়ের চারদিকে ও নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে আনুষ্ঠানিক পরিদর্শন ও পরিচ্ছন্ন করণের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

এসময় জেলা প্রশাসক বলেন, ‘ডেঙ্গু রোগীর চিকিৎসায় কোন ধরণের অপ্রতুল্যতা নেই। সরকার বিনামূল্যে ডেঙ্গু রোগীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে।‘ সেই সাথে তিনি আশপাশের পরিবেশ বিষয়ে সর্বোচ্চ সচেতনতার মধ্য দিয়ে নিজ অবস্থান থেকে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

এসময় নরসিংদীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীমসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্ন অভিযান শুরু

প্রকাশিত : ০৪:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯