১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ওসমানীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী হাসপাতালে আরো ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে আরো ৫২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪২ জন পুরুষ, ২ জন মহিলা ও ৮ জন শিশু।

হাসপাতাল সুত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ওসমানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের মধ্যে ১৮ জন পুরুষ, ১ জন মহিলা ও ২ জন শিশু। আর এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। ফলে গতকাল হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন থাকলেও আজ আছেন ৫২ জন। গত ৫ আগস্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ২২ জন আর ছেড়ে যান ১১ জন। আর গতকাল ৬ আগস্ট ভর্তি হন ১৪ জন আর ছেড়ে যান ১৬ জন। গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ১৬৬ জন ডেঙ্গুরোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

ওসমানীতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা

প্রকাশিত : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯