১১:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ডেমরায় দুই অটোরিকশা চোর আটক

নগরীর ডেমরায় সিএনজি চালিত দুই অটোরিকশা চোরকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে চোরাই সিএনজিসহ চোরাইকাজে ব্যবহৃত ৪ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। মঙ্গলবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এ বিষয়ে সোমবার রাতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওই অটোরিকশার মালিক মো. রেজাউল করিম ডেমরা থানায় মামলা দায়ের করেন। রোববার দিনগত রাত ১১ টার দিকে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের পাশে পাইটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় বসবাসরত নড়াইলের নড়াইগাতী থানার পাহারগাংগা গ্রামের হাসান শেখের ছেলে মফিজুর রহমান (৪০) ও ডেমরার বামৈল পশ্চিমপাড়ায় বসবাসরত বরিশালের মেহেন্দিগঞ্জ থানার আজিমপুর গ্রামের মো. আমজাদ আলী সরদারের ছেলে মো. আব্দুল আজীজ (৪৯)।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দীকি বলেন, উদ্ধার সিএনজির মালিক রেজাউল করিম ডেমরার বামৈল এলাকায় বসবাস করে সিএনজিচালিত আটোরিকশা ভাড়ায় দিয়ে ব্যবসা করেন। গত রোববার রাতে তার গ্যারেজ থেকে ওই দুই চোর ১ টি সিএনজি ( ঢাকা মেট্রো থ- ১৬-২৮৬৬) চুরি করে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে অনেক খোঁজাখুঁজি করে অটোরিকশাটি না পেয়ে পরে র‌্যাব-১০ এর সহযোগীতায় দুই চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল আজীজের বিরুদ্ধে ঢাকার শেরে বাংলা নগর থানার এ ধরনের আরও দুটি মামলা রয়েছে বলেও জানান নূরে আলম সিদ্দীকি।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

ডেমরায় দুই অটোরিকশা চোর আটক

প্রকাশিত : ০৫:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০১৯