“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” সুন্দলপুর মডেল ইউনিয়নের ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সচেতনমূলক র্যালী ও আলোচনা সভা।
(০৭ ই আগস্ট ) রোজ বুধবার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সচেতন মূলক র্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত ডেঙ্গু প্রতিরোধ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মাসুদ আলম, আরও উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।
দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি মোঃ তারিকুল ইসলাম নয়ন, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো: মহিউদ্দিন বশর রনি, বারপাড়া ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো: রাজন খান রাজ। উক্ত আলোচনায় জনাব মাসুদ আলম চেয়ারম্যান বলেন নিজ বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, বাড়ির পাশের ঝোপ-ঝাড় পরিষ্কার করতে, ডাবের খোসা, টায়ারে, বিভিন্ন পাত্রের জমে থাকা পানি ফেলে দিতে হবে, কারণ এইসব পড়ে থাকা ময়লা পানি থেকেই জন্ম হয় এডিস মশা।
আর এই এডিস মশার কারণে ডেঙ্গু ভাইরাস ছড়াতে সক্ষম হয় মানুষের শরীরে। ছাত্রলীগ কে ধন্যবাদ জ্ঞাপন করেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মাসুদ আলম।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















