নীলফামারীর কিশোরগঞ্জে সুন্দর মতি নামে (১৮) নিখোঁজ এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার চরকবন্দ প্রাথমিক বিদ্যালয়ের পেছনের লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত সুন্দর মতি উত্তর চাঁদখানা আখড়াপাড়া গ্রামের গোবিন্দ রায়ের মেয়ে।নিহতের পরিবার জানায়, নিহত ওই তরুণী মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাননি।
পরদিন সকালে বাড়ি থেকে এক কিমি দূরে লিচু বাগানে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার এসআই রাফায়েত জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















