দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে বাদলাপাড়া স্কুল মোড়ে ৯টি দোকানে অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। গত ৮ আগস্ট দিবাগত রাত আনুমানিক ৩ টায় দোকানগুলোতে আগুন লাগে।
শুক্রবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৯ট দোকানগুলোর খোজ নিতে ছুটে যান জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহবায়ক মো. কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কামরুল হাসান জুয়েল, মরিচা ইউনিয়নের চেয়ারম্যান মো. আকতারুল ইসলাম চৌধুরী হেলাল, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















