চলচ্চিত্র হল বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম। এ মাধ্যমে যারা অভিনয় শিল্পী তাদের যে কোন বিষয়ে জানতে দর্শকদের আগ্রহের কমতি নেই। বিষয়টিকে মাথায় রেখে বিজনেস বাংলাদেশ পাঠকের জন্য চলচ্চিত্র তারাকারা কে কোথায় , কিভাবে ঈদ করবেন জানিয়ে দেওয়া হল-
শাকিব খান: শীর্ষ নায়ক শাকিব খান ২০০৪ সালের পর থেকেই ঢাকায় ঈদ করে আসছেন। এবারও ঢাকায়ই বাবা-মাকে নিয়ে ঈদ করবেন। বিকালে বের হবেন নিজের অভিনীত মুক্তি পাওয়া ঈদের ছবি ‘মনের মতো মানুষ পাইলাম না’ দেখতে। তার কথায় জন্মস্থান গোপালগঞ্জের মকসুদপুরে ঈদ করতে ভালো লাগলেও বড় পর্দায় আসার পর আর বাড়িতে গিয়ে ঈদ করা হয়ে উঠে না। পশু জবাই ও কাটাকুটি নিজ হাতে করতে আনন্দ পান শাকিব।

শবনম বুবলী: শবনম বুবলী ২০১৬ সালে রুপালি পর্দায় পা রাখার পর থেকেই ঢাকায়ই নিয়মিত ঈদ করে থাকেন। চলচ্চিত্রে আসার পর থেকেই ঈদে তার ডবল আনন্দ। একদিকে ঈদ অন্যদিকে উৎসবের এই দিনটিতে নিয়মিত তার ছবি মুক্তি, মানে মহাআনন্দের বন্যায় ভাসা তার। এবারের ঈদেও মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। সারা দিন ঈদের ব্যস্ততা শেষে বিকালে সিনেমা হলে বসে দর্শকদের সঙ্গে নিজের মুক্তি পাওয়া ছবিটি উপভোগ করবেন তিনি।

শাবনাজ-নাঈম: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাবনাজ-নাঈম জুটি গত ২২ বছরের মতো এবারও নাঈমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের পাতরাইলে কোরবানির ঈদ পালন করেন। নাঈম বলেন, ঈদুল ফিতর ঢাকায়ই পালন করি। কিন্তু কোরবানির ঈদটি আত্মীয়-স্বজন আর গ্রামের মানুষদের সঙ্গে পাতরাইলে করতে ভালো লাগে। অনেকদিন পর সবার সঙ্গে দেখা-সাক্ষাৎটাও হয়ে যায়। তিনি আরও বলেন, নিজের পালিত গরু দিয়েই প্রতি বছর কোরবানি দিই। এবারও তাই হবে। ঈদের আগের দিন আমি শাবনাজ ও ছোট মেয়ে মাহাদিয়াকে নিয়ে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেব। সবার প্রতি রইল ঈদের শুভেচ্ছা।
পরীমণি: ২০১৪ সালে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই ঢাকায়ই ঈদ করেন পরীমণি। আর গত তিন বছর ধরে শুধু নিজের জন্য নয়, চলচ্চিত্রের অসচ্ছল মানুষদের সঙ্গে নিয়ে আনন্দে কাটান দিনটি। মানে এফডিসিতে যেসব শিল্পী, কলা-কুশলী কোরবানি দিতে অসমর্থ তাদের জন্য কোরবানি দেন পরী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সকালে এফডিসিতে কোরবানি দিয়ে তারপর ফিরবেন বাসায় এবং পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন।

ইয়ামিন হক ববি: চিত্রনায়িকা ববি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে ঈদের আগের দিন ফিরবেন বাসায়। ২০১০ সালে চলচ্চিত্রে আসার পর থেকেই ঢাকায়ই পরিবারে সঙ্গে ঈদ করেন ববি। এবার যেহেতু অসুস্থ, তাই বেড়াতে যাওয়াটা হবে না তার।
করবেন খুলনায়। ঈদে তিনি নিজের জন্য কিছু কিনেন না বলে জানালেন।
আইরিন সুলতানা: এই মুহূর্তে সিঙ্গাপুরে আছি। ‘সিঙ্গাপুর ন্যাশনাল ডে সেলিব্রেশন কনসার্টে’ পারফর্ম করতে আমন্ত্রণে আসা। আমি তিনটি গানের সঙ্গে পারফর্ম করব। এটা শেষ করে কাল ঢাকায় ফিরব। এবার গ্রামের বাড়ি যশোরে ঈদ করছি না, ঢাকায় করব। খালার সঙ্গে ঢাকায়ই যেহেতু থাকি, সেহেতু খালা-মামাদের সঙ্গে ঈদ করা হবে। আর আমার ও ইমনের ‘আকাশ মহল’ তো এক সপ্তাহ ধরে প্রেক্ষাগৃহে চলছে, ভালোই রেসপন্স পাচ্ছি। ঈদের পর অবশ্য আরো বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
জাহরা মিতু: নায়িকা মিতু এবার ঢাকায়ই ঈদ করবেন। কারণ ঈদের আগের দিন পর্যন্ত ‘আগুন’ ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। ঈদের পরদিন গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশায় যাবেন বাবার কবর জেয়ারত করতে। ঈদের আগের দিন রাতে হাটে গিয়ে গরু কিনবেন। পাঁচ ভাই বোনের মধ্যে বড় বলে ঈদের সার্বিক তদারকি নিজেই করেন মিতু। ভালো রান্না করতে পারেন বলে এবারও ঈদের রান্নাটা নিজেই করবেন। বিকেলে সন্ধ্যায় হয়তো বেড়াতে বেরোবো।


























