স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মিলনায়তনে প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপি বলেন, খালেদা জিয়া আর ক্ষমতায় আসতে পারবে না। কারণ সে জেল থেকে বের হবে যখন সে বয়স্ক মহিলা হয়ে যাবে। তখন তাকে জগগণ আর চাইবে না। সে জেলে পড়ে আছে শেখ হাসিনার রায়ে নয়, আদালতের রায়েই তার সাজা হয়েছে এবং জেলে আছে। তার ছেলে তারেক রহমান একজন দূর্ণীতিবাজ। সে ক্ষমতা থাকা কালীন কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। তাকে দেশে আনার প্রক্রিয়াধীন চলছে।
বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: বাছির খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ^াস।
প্রধান অতিথি আরোও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বাংলাদেশ সেনাবাহিনী একটি বিপদগামী দল শেখ মুজিবুরের ধানমন্ডি ৩২ নম্বর বাস ভবনে অভ্যুত্থান সংগঠিত তাকে হত্যা করে। এতে জড়িত ছিল সৈয়দ ফারুক রহমান,খন্দকার আব্দুল রশিদ,খন্দকার মোশতাক আহমেদ,মহিউদ্দিন আহমেদ,একেএম মহিউদ্দিন আহমেদ,সফিকুল হক ডালিমসহ কিছু লোক মিলে তার পরিবারকে হত্যা করে। ভাগ্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকেন। আজ তিনি বেঁচে আছেন বলেই এ দেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি উন্নয়নের ধার প্রান্তে পৌঁছে গেছি। তার জন্য সকলে দোয়া করবেন।
বুড়িচং উপজেলা ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বলেন, আমি হয়তো কোনো একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবো। তবুও তোমাদেরকে বলে যাই, গোন্ডামী করে ছাত্রলীগ করা যায় না। ছাত্রলীগ করতে হলে শিক্ষিত, নম্র ও ভদ্র হতে হবে। মাদকের সাথে সম্পর্কিত থাকতে পারবে না। বঙ্গবন্ধুর আদর্শ মনে লালন করতে হবে। এরকম ছিলাম বলেই আজ আমি আবদুল মতিন খসরু এমন জায়গাতে আসতে পেরেছি। ওসি ও ইউএনও’র উদ্দেশ্যে বলে যাই, মাননীয় শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মাদকের সাথে সম্পৃক্ত আছে যারা তাদেরকে কখনো ছাড় দেওয়া যাবে না এবং যারা সুপারিশ করবে তাদেরকেও আসামি করে চালান দিয়ে দিবেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ নেতা ছালাম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান চেয়ারম্যান, আবদুর রব চেয়ারম্যান, সিরাজুল ইসলাম চেয়ারম্যান, দেলোয়ার হোসেন বাচ্চু, ইসহাক মেম্বার, লিটন মেম্বার, অলিউল্লাহ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা আহ্বায়ক বিল্লাল হোসেন ঠিকাদার।
যুবলীগ নেতা মো: ফারুক মেম্বার, মো: রিপন খান, জহির, মোবারক হোসেন, কাইয়ুম, রাসেল, মাহাবুব, রফিজ মেম্বার ও বাকশীমূল ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাসেল চৌধুরী, শাহজাহান ভান্ডারী ।
ছাত্রলীগ নেতা আশিকুর রহমান খান, দুলাল হোসেন মাস্টার, এনামূল হক শান্ত, গিয়াস উদ্দিন, সুমন, রুবেল, মো: সেলিম, আনিস, রহিম, ইব্রাহিম খলিল মনির, জাহিদ, সফিকুল, আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার কামরুল হাসান হীরা, জসিম, আল আমিন, ইঞ্জিনিয়ার রায়হান, শরিফ, সাগর, মিজান, মোবারক, সাহাবুদ্দিন, রফিক, সবুজ, মানিক, মোরশেদ, জিলানী, সেলিম, সোহাগ, তোফায়েলসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















