কুমিল্লার হোমনা- তিতাস দুই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবদেন করেন কুমিল্লা-২ হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ ও আ’লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, হোমনা থানা, হোমনা পৌরসভাসহ বিভিন্ন অঙ্গসংগঠন। উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার সকল ১০ টার দিকে একটি শোক র্যালী উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হোমনা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী (সিআইপি) ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ আবদুল মজিদ, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভুইয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী,পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মহসীন সরকার, মহিলা ভাস চেয়ারম্যান নাছিমা আক্তার, কুমিল্লা (উ:জেলা) আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ মো. ইসমাইল হোসেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খন্দকার প্রমুখ ।
পরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৫ জনের মধ্যে ২ লক্ষ ১০ হাজার টাকা যুব ঋন বিতরণ ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে মোট ২৭ টি পুরস্কার প্রদান করা হয়।
এছাড়া দিনভর এমপি সেলিমা আহমাদ (মেরী) নিজ উদ্যেগে হোমনা ও তিতাসের ১২৫টি স্থানে নিজে উপস্থিত থেকে সকাল ৮টা থেকে গভীর রাত পর্যন্ত দুই উপজেলার আ’লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে শোক সভা ও বঙ্গবন্ধুর রুহের আতœার মাগফিরাত কামনা দোয়া কাঙ্গালি ভোজের মাধ্যমে তাবারুক বিতরণ করেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















