০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ঋত্বিক রোশন ‘বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ’

‘সুপার ৩০’ সিনেমার দারুণ সাফল্যের পর ঋত্বিক রোশনের মুখে হাসি ফোটালো আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের নাম এখন ‘ঋত্বিক রোশন’। ক্রিস ইভানস, ডেভিড বেকহাম, রবার্ট প্যাটিনসনকে টপকে তিনি এখন ‘মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’।

শুধু অভিনয়ে পারদর্শিতাই নয়, ঋত্বিক রোশনের আকর্ষণীয় চেহারা আর ফিটনেসের কারণে ভক্তরা তাকে আদর্শ পুরুষ হিসেবে বিবেচনা করে। তার এই জনপ্রিয়তা শুধু বলিউডেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে আছে গোটা বিশ্বজুড়ে।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা ঋত্বিক রোশনকে ‘মোস্ট হ্যান্ডসাম ম্যান ইন দ্য ওয়ার্ল্ড’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেরার স্বীকৃতি পেতে ক্রিস ইভানস, ডেভিড বেকহাম, রবার্ট প্যাটিনসন এবং ওমর বোরকান আল গালাকে টপকে শীর্ষে উঠেছেন বলিউডের এই তারকা অভিনেতা।

ঋত্বিকের গোপন রহস্য সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি হেসে উত্তর দেন, ‘ভালো, এটা ব্রকলির অবদান। মজা করলাম!’ তবে একে তার অর্জন হিসেবে স্বীকার করতে মোটেও রাজি নন তিনি। ঋত্বিক বলেন, ‘আমার মতে, যদি পৃথিবীতে এমনকিছু থাকে যা মানুষের তীব্রভাবে কামনা করা ও সর্বাধিক মূল্যায়ন করা উচিত তা হলো তাদের চরিত্র। একটি ভালো চরিত্র আপনাকে সবসময়ই আরও আকর্ষণীয় করে তুলবে।’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

ঋত্বিক রোশন ‘বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ’

প্রকাশিত : ০১:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯