১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় বাস- অটোরিকশা সংঘর্ষ নিহত ৭

কুমিল্লার লালমাই উপজেলায় বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিন যাত্রী।

রোববার (১৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে লালমাইয়ের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, হতাহতরা সবাই বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী। নিহতদের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ। হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থল থেকে জানান, বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুই নিহত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লায় বাস- অটোরিকশা সংঘর্ষ নিহত ৭

প্রকাশিত : ০২:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯