০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

দর্শকদের মুগ্ধতায় আচ্ছন্ন করলেন মাহি

গত ১১ই আগস্ট মাহিয়া মাহি অভিনীত নতুন ছবি ‘অবতার’ এর ‘রঙিলা বেবি’ শিরোনামের একটি গান বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়। এ গানটিতে তার পরিবেশনা ছিল ভিন্ন রকম। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকের মতে, ‘অগ্নি টু’ ছবির ‘ম্যাজিক মামনি’ গানের পর নতুন এই গানের সঙ্গে নাচের তালে তালে দর্শকদের মুগ্ধতায় আচ্ছন্ন করলেন মাহি। গানটি এরইমধ্যে ১১ লাখের বেশি দর্শক ইউটিউবে দেখেছেন। মাহি বলেন, দর্শকদের জন্যই মূলত এ ছবিতে বিশেষ এই গানটিতে পারফর্ম করেছি আমি। ছবির গল্পের সঙ্গে মিল রেখেই গানটি ব্যবহার করা হয়েছে।

‘রঙিলা বেবি’ শিরোনামের গানটি লিখেছেন তারিক তুহিন, কণ্ঠ দিয়েছেন ঐশী। আর গানের মিউজিক করেছেন আহম্মেদ হুমায়ুন। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান এবং বেলাল। গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। শিগগিরই ছবিটি মুক্তি পাবে। ‘অবতার’ ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার। এ ছবিতে মাহি ছাড়াও অভিনয় করেছেন জে এইচ রুশো, আমিন খান, শিবা সানু প্রমুখ।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

দর্শকদের মুগ্ধতায় আচ্ছন্ন করলেন মাহি

প্রকাশিত : ০২:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯