০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সাব্বির-অর্পার জমজমাট গায়ে হলুদ অনুষ্ঠান

বিশ্বকাপের আগেই কনে অর্পার সঙ্গে বিয়ের দালিলিক কাজকর্ম সেরে ফেলেছিলেন টাইগার ক্রিকেটার সাব্বির রহমান। সেই অনুষ্ঠান ছিল একেবারে ঘরোয়া পরিবেশে। এবার বিশ্বকাপ, শ্রীলঙ্কা সফর শেষে জাতীয় দলের সূচিতে এখন একটু বিরতি। এই সুযোগটাই কাজে লাগিয়ে এবার আনুষ্ঠানিকভাবে প্রিয়তমাকে ঘরে তুলে নেওয়ার পালা শেষ করছেন সাব্বির। এরই প্রথম পর্ব তথা গায়ে হলুদ ছিল শনিবার। যে অনুষ্ঠানের ছবি ইতোমধ্যে সামাজিক যোগামাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, রাজধানীর আফতাব নগরে সিরাজ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সাব্বিরের সেই গায়ে হলুদ অনুষ্ঠান। জমজমাট এই আয়োজনে দেশের ক্রিকেটাঙ্গনের অনেক পরিচিত মুখ এবং দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী মঙ্গলবার সাব্বির-অর্পার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

সাব্বির-অর্পার জমজমাট গায়ে হলুদ অনুষ্ঠান

প্রকাশিত : ০৮:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯