১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

চলচ্চিত্র প্রযোজক ইকবাল হাসপাতালে

চলচ্চিত্র প্রযোজক মোহাম্মদ ইকবাল ১৮ আগস্ট রোববার রাতে বুকের ব্যাথা নিয়ে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে সেন্ট্রাল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এ বি এম আবদুল্লাহের তত্বাবধানে তিনি চিকিৎসাধীন। ১৯ আগস্ট সকালে প্রযোজক ইকবাল জানান, গত রাতের চেয়ে আজ একটু ভালো আছেন তিনি। তাকে বর্তমানে বেশকিছু শারীরিক চেকআপ দেওয়া হয়েছে। ডাক্তার তাকে বিশ্রামে থাকতে বলেছেন।

উল্লেখ্য, মোহাম্মদ ইকবাল ঢালিউড কিং শাকিব খান অভিনীত ‘শুটার’, ‘পাসওয়ার্ড’সহ বেশকিছু সিনেমা প্রযোজনা করেছেন। সম্প্রতি শুটিং শুরু হওয়া কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবির সহ-প্রযোজক তিনি। এ ছবিতেও শাকিব খান অভিনয় করছেন। এছাড়া সদ্য নির্বাচন হয়ে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহকারী সাধারণ সম্পাদক পদে আলিমুল্লাহ খোকনের সাথে যৌথভাবে বিজয়ী হয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

চলচ্চিত্র প্রযোজক ইকবাল হাসপাতালে

প্রকাশিত : ০৩:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯