০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লামায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বান্দরবানের লামা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রিয়াজ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার লামা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি ডলুঝিরি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রিয়াজ পৌরসভা এলাকার ৩নং ওয়ার্ড হাসপাতাল পাড়ার বাসিন্দা মো. শাহ আলমের ছেলে।

পারিবারিকসূত্রে জানা গেছে, শিশু রিয়াজসহ তার মা-বাবা সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির কাছাকাছি ডলুঝিরিস্থ খামার বাড়িতে কাজ করতে যান। একপর্যায়ে রিয়াজকে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর খামার বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে লামা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, ‘ইউনিয়নের দুর্গম পাহাড়ি ডলুঝিরি পাড়ায় শিশু মারা গেছে, ঘটনাটি খুবই দু:খজনক।’

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

লামায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত : ০৩:২৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯