১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু

রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। ১৮ আগস্ট রোববার দিনগত রাত ও ১৯ আগস্ট সোমবার সকালেও খুলনা, ফরিদপুর ও ময়মনসিংহে তিনজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

খুলনা: খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। ১৯ আগস্ট সোমবার সকাল সাতটার দিকে তিনি মারা যান।
মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তার বাড়ি রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৮ আগস্ট রোববার দিনগত রাত একটার দিকে মারা যান তিনি। মৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আব্দুল লতিফের ছেলে।

ফরিদপুর: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। ১৯ আগস্ট সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৩৫)। তিনি ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীচর এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে এবং শহরের পূর্বখাবাসপুর মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু

প্রকাশিত : ০৪:৪৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯