গতকাল ১৮ আগস্ট বিকেলে উপজেলার ষাটনল ইউনিয়নের বাবুর বাজারে নৌকা নিবন্ধন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে, ইকোফিস তৌফিকের রহমানের উপস্থাপনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি, ইকোফিস চন্দ্র সাহা, পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ আলাউদ্দিন, গণমাধ্যমকর্মী কাদের পলাশ, নজরুল ইসলাম ও নিপা রানী। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক মিরাজ খালিদ ও ফুলচান মেম্বার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, জেলেদের আর্থসামাজিক উন্নয়নে করার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম সংস্থানের ব্যবস্থা করেছেন প্রত্যেক জেলেদের ৪০ কেজি করে চাল দিয়ে দিচ্ছেন, এছাড়া সেলাই মেশিন গরু ছাগল সহ বিভিন্ন উপকরণ দিচ্ছেন। ইউএনও শারমিন আক্তার বলেন আমাদের এখানে বর্তমানে ৫ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হচ্ছে ২০৩০ সালের মধ্যে ১৫ হাজার মেট্রিক টন ইলিশের উৎপাদন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















