০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

এক ম্যাচ পরেই অচেনা ম্যানইউ

শক্তিশালী চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে নতুন মৌসুম শুরু করেছিল তারা। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পল পগবার পেনাল্টি মিসের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লাল ম্যানচেস্টার।

ম্যানইউর হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থনি মার্শাল। আর স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোলটি করেন রুবেন নেভাস।

মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচের ২৭ মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। মার্কাস রাশফোর্ডের বাড়ানো বল ঠিকানায় পাঠান মার্শাল। সব প্রতিযোগিতা মিলে এটি ছিল তার ৫০তম গোল।

বিরতির পর ঘুরে দাঁড়ায় উলভারহ্যাম্পটন। ৫৫ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস। এরপরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ম্যানইউর।

লিগে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানইউ। সমান ম্যাচে দুটি জয়ে ৬ পয়েন্ট নিয়ে একনম্বরে লিভারপুল। সমান ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আর্সেনাল। তিনে থাকা ম্যানসিটির পয়েন্ট ৪।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

এক ম্যাচ পরেই অচেনা ম্যানইউ

প্রকাশিত : ০২:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯