০৭:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

বিদেশি বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরের সারদাগঞ্জ এলাকা হতে ৩০ ক্যান বিদেশি বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্প এ তথ্য জানায়।

তারা হলেন কাশিমপুরের সারদাগঞ্জ এলাকার আ.মালেকের ছেলে মো. নাজমুল হোসেন (২৫) এবং একই এলাকার আলম মোল্লার ছেলে হীরা মোল্লা (২৩)।

র‌্যাব জানায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কামান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সারদাগঞ্জ এলাকার হাজী মার্কেটের সামনে রাস্তার উপর অভিযান চালায়। পরে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের নিকট ৩০ ক্যান বিদেশী বিয়ার এবং তিনটি মোবাইল ফোন, ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়।’

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

দুই মাস পর তেহরান থেকে বাণিজ্যিক ফ্লাইট ফের চালু

বিদেশি বিয়ারসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৪:৩৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯