১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

মাদারীপুরে নৌকায় দুই কিশোরীকে ধর্ষণ

জেলার সদর উপজেলার পাঁচখোলা গ্রামে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে ওই দুই যুবককে আটক করা হয়। আটক দুইজন হলেন- সদর উপজেলার পাঁচখোলা গ্রামের নান্নু মোল্লার ছেলে রুবেল মোল্লা (২০) এবং একই এলাকার জলিল মোড়লের ছেলে মাসুদ মোড়ল। এই ঘটনায় ধর্ষিতা দুই কিশোরীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষিতা কিশোরীদের দাবী, সোমবার সন্ধ্যায় শহরের ট্রলার ঘাট এলাকা থেকে গ্রামের বাড়ি জাফরাবাদ এলাকায় পৌঁছে দেয়ার কথা বলে তদেরকে নৌকায় তোলা হয়। পরে রাতে এক কিশোরীকে নৌকায় এবং অপর কিশোরীকে নদীর পাড়ের একটি গরুর খামারে নিয়ে ধর্ষণ করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্ক চন্দ্র ঘোষ  বলেন, দুই কিশোরীর আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে রিপোর্ট দেয়া হবে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ধর্ষিতার পরিবার মামলা করলে মামলা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

মাদারীপুরে নৌকায় দুই কিশোরীকে ধর্ষণ

প্রকাশিত : ০৪:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯