১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে ডিবির অভিযানে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ময়মনসিংহ পূর্ব বিরোধের জেরে দুই ভাইয়ের পরিবারের সংঘর্ষে আবুল হাসেম, তার ছেলে জহিরুল ইসলাম ও ভাতিজা আজিবুল হক নিহত হন গত বুধবার (১৪আগষ্ট) সকালে। ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাঠাল গ্রামে।

পরে এ ঘটনায় শুক্রবার (১৬ আগস্ট) রাতে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহত আবুল হাসেমের মেয়ে রোকসানা বেগম।

বাবা-ছেলেসহ তিনজন নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি আব্দুর রশিদকে (৭২) গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে ডিবি’র (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত রোববার (১৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নান্দাইল উপজেলার পাঁচরুখি এলাকা থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

ময়মনসিংহে ডিবির অভিযানে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রকাশিত : ১০:০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯