০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

খেলোয়াড় হিসেবে আমাদের কাজই খেলা: সাইফউদ্দিন

আফগানিস্তানের সঙ্গে টেস্ট ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্পে ৩৫ জনকে ডেকেছে বিসিবি। ৩৫ জনের দলে সাইফউদ্দিনের নাম না থাকায় তার ভক্তরা রীতিমতো অবাক। অনেকের চোখ কপালেও উঠেছে। পুরনোদের পাশাপাশি এতে আছে একঝাঁক নতুন মুখ। কিন্তু এ ক্যাম্পে বিশ্বকাপে দলের অন্যতম সেরা পারফরমার হয়েও মোহাম্মদ সাইফউদ্দিনের নাম নেই।

প্রাথমিক দলে সাইফউদ্দিন যে ভীষণ প্রত্যাশিত নাম—তা বলার অপেক্ষা রাখে না। তাই তার নাম না থাকাটা কিছুটা অবাক করার মতোই। শ্রীলংকা সিরিজে বাংলাদেশের ওপর চরম ব্যথর্তার ঝড় গেছে। ইনজুরির কারণে ওই সফরের দিন দুয়েক আগে অধিনায়ক মাশরাফির সঙ্গে দল থেকে ছিটকে পড়েন সাইফউদ্দিন।

আসছে সিরিজের প্রাথমিক দলে মাশরাফি থাকলেও নেই সাইফউদ্দিন। এতেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন ওঠে- তবে কি ঝড়ের ছোঁয়া সাইফউদ্দিনের ওপর দিয়েও গেল কিনা; নাকি ইনজুরি থেকে এখনও সেরে উঠেননি তিনি।

এ নিয়ে ছোট্ট ধোঁয়াশা তৈরি হতে না হতেই কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেন সাইফ। ভক্তদের আশাবাদী হওয়ার মতো বার্তা দিয়ে তরুণ অলরাউন্ডার জানান, পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের কাজই খেলা।

আর আমি খেলার জন্য মুখিয়েই আছি। সে জন্য ফিট থাকাও আবশ্যক। বোর্ডের চিকিৎসকের ছক বাধা রুটিনেই ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া চলছে বেশ কিছুদিন ধরে। আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো অনুভব করছি।’

দীর্ঘদিন কোমরের জটিল রোগে ভুগছেন সাইফউদ্দিন। বিশ্বকাপ চলাকালীন সেটি আরও বেড়ে যায়। পরে শ্রীলংকা সিরিজের প্রস্তুতি চলাকালীন আবারও সেটি দেখা দেয়।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

খেলোয়াড় হিসেবে আমাদের কাজই খেলা: সাইফউদ্দিন

প্রকাশিত : ০১:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯