১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লামায় বৃদ্ধার লাশ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলায় সায়েরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে মাতামুহুরী নদীর মেউলার চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সায়েরা খাতুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পানিস্যা বিলের বাসীন্দা মৃত নজির আহমদের স্ত্রী।

লামা থানার উপ-পরিদর্শক খালেদ মোশারফ জানান, বুধবার দুপুরে মাতামুহুরী নদীর মেউলারচর এলাকায় একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, ‘প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

লামায় বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯