০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

জিতলেই ইতিহাস, ধোনিকে ছোঁয়ার সন্ধিক্ষণে কোহলি

মহেন্দ্র সিংহ ধোনিকে ছোঁয়ার হাতছানি ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এ বার টেস্ট সিরিজে পরীক্ষা ভারতের সামনে। বৃহস্পতিবার থেকে অ্যান্টিগায় শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ম্যাচ। কোহলি অ্যান্টিগা টেস্ট জিততে পারলেই ছুঁয়ে ফেলবেন ধোনিকে। টেস্ট ম্যাচ জেতার দিক থেকে বিচার করলে ভারতীয় অধিনায়কদের মধ্যে ধোনিই সব চেয়ে সফল।

ধোনি ৬০টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৭টি ম্যাচ। কোহলি এখনও পর্যন্ত ৪৬টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৬টি ম্যাচ। ফলে টেস্ট ম্যাচ জেতার দিক থেকে ধোনির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে পারলেই ধোনির সঙ্গে একই আসনে বসে পড়বেন ভারত অধিনায়ক।

২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরের সময়েই টেস্ট থেকে অবসর নেন ধোনি। ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব পান কোহলি। তাঁর নেতৃত্বে ভারতীয় দল ঘরের মাঠে হারিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডকে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের কাছে হার মানে কোহলির নেতৃত্বাধীন ভারত।

গত বছর কোহলির নেতৃত্বে প্রথম বার অস্ট্রেলিয়ায় সিরিজ জেতে ভারত। নেতৃত্বের চাপ নিয়েও কোহলির ব্যাট কথা বলছে। অধিনায়কত্ব কোহলির ব্যাটিংয়ে প্রভাব ফেলতে পারেনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টেও কোহলির ব্যাট শাসন করবে বোলারদের। কোহলির ব্যাট ও তাঁর ব্যক্তিগত রেকর্ডের দিকে এখন তাকিয়ে এখন দেশের ক্রিকেটভক্তরা।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

জিতলেই ইতিহাস, ধোনিকে ছোঁয়ার সন্ধিক্ষণে কোহলি

প্রকাশিত : ০৪:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯