বান্দরবানের আলীকদম উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা বুধবার (২১আগষ্ট) আলীকদম উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃসায়েদ ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআবুল কালাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃকফিল উদ্দিন প্রকাশ কফিল উদ্দিন বিএসসি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিরিন, আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, ৩ নং নয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফোগ্য মার্মা,৪নং করুপপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতপুং মুরুং সহ সরকারি বেসরকারি দপ্তরে কর্মকর্তা ও কার্বারী,পাড়া প্রধান , হেডম্যান, মিডিয়া কর্মীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাসিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃসায়েদ ইকবাল বলেন, রোহিঙ্গাদের যেসব চেয়ারম্যান মেম্বাররা স্থানীয় বাসিন্দা বলে প্রত্যায়ন,জন্ম সনদ দিয়েছেন তাদের বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা দিতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দিয়েছেন বলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় জানান।
তিনি আরও বলেন,ভোটার হালনাগাদের যাচাই-বাছায়ের অনেককে বাদ দেওয়া হয়েছে আবার ছবি তোলার পরও অনেক রোহিঙ্গাদের প্রমাণ সাপেক্ষে বাদ করা হয়েছে।
যদি এখনও কোন রোহিঙ্গা ভোটার হয়ে থাকে এবং যেসব চেয়ারম্যান মেম্বাররা রোহিঙ্গাদের জন্ম সনদ , চেয়ারম্যান সদন, স্থানীয় বাসিন্দা বলে প্রত্যয়ন দিয়ে ভোটার হতে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান।
মাসিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির উপদেষ্টা ও আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃআবুল কালাম বলেন,আলীকদম এখন পর্যটকের প্রচুর সমাগম। আলীকদম থানচি সড়ক দিয়ে থানচি বা ২১/২২ কিলো মেঘের ভাসমান দৃশ্য দেখতে অনেক বেশী পর্যটক আসে,তাই বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সকলকে পর্যটক আলীকদম বিমুখ হয় বা প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশ ধ্বংস হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান ও সকলের সহযোগিতা কামনা করেন।
বিজনেস বাংলাদেশ-/ ইএম






















