১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মসজিদে ইমামের গলাকাটা লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মসজিদ থেকে ইমামের গলাকাটা লাশ পাওয়া গেছে। ২২ আগস্ট বৃহস্পতিবার ভোরে উপজেলার মল্লিকপাড়া এলাকার নারায়নদিয়া বায়তুল জালাল জামে মসজিদের হুজুরাখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমামের নাম দিদারুল ইসলাম। তার গ্রামের বাড়ি নড়াইলের কালিগঞ্জে।

স্থানীয় মুসল্লিরা জানান, গত ২৬ জুলাই পার্শ্ববর্তী ছোট কাজীরগাঁও গ্রামের মসজিদের ইমামের রেফারেন্সে মসজিদে আসেন দিদারুল ইসলাম। ঈদের পরদিন মঙ্গলবার ট্রেনিংয়ের কথা বলে বাইরে যান। পরে শুক্রবার জুমার নামাজ পড়ান। এরপর আবার ট্রেনিংয়ে চলে যান। সর্বশেষ মঙ্গলবার আছরের নামাজ পড়িয়েছেন তিনি।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২১ আগস্ট (বুধবার) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মসজিদে প্রবেশ করে ইমামকে গলা কেটে হত্যা করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

মসজিদে ইমামের গলাকাটা লাশ

প্রকাশিত : ১১:৩২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯