১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

শেয়ালের কামড়ে আহত ২০,  এলাকাজুড়ে আতঙ্ক

নওগাঁর বদলগাছী উপজেলার বসন্তপুর, ইদ্রশুকনা, পরমানন্দপুর, বেগুনজোয়ারসহ আরও কয়েকটি গ্রামে ২১ আগস্ট (বুধবার) প্রায় ২০ জন নারী-পুরুষকে একটি পাগলা শেয়াল কামড়ে দিয়েছে । তাদের কয়েকজন গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ালের কামড়ে আহত বসন্তপুর গ্রামের আর্জিনা, আমেনা, শহীদুল ইসলামসহ আরও অনেকেই বলেন, বুধবার (২১ আগস্ট) বিকালে তারা ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করে একটি শেয়াল এসে অতর্কিতভাবে তাদের কামড়ে দেয়। কারও হাতে, কারও পায়ে, আবার কার পেছনের দিকে কামড়ে দেয় শেয়ালটি। এতে করে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। ২০ জনের মত গ্রামবাসিকে পাগলা শেয়ালটি কামড় দিয়েছে। স্থানীয়দের সহযোগিতা নিয়ে শেয়ালটি মেরে ফেলার চেষ্টা করছি।’

নওগাঁর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রওশন আরা খানম বলেন, ‘আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন রয়েছে। শেয়াল যাদের কামড়ে দিয়েছে তাদের ভ্যাকসিন দেওয়া হবে।’

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

শেয়ালের কামড়ে আহত ২০,  এলাকাজুড়ে আতঙ্ক

প্রকাশিত : ১১:৫৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯