১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

চলে গেলেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি

চলে গেলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। শনিবার দুপুর ১২টা ৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জেটলি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬।

গত ৯ অগাস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এইমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জেটলি। শুক্রবারই হাসপাতালের তরফে জানানো হয় যে জেটলির শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। গত মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, অরুণ জেটলিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

এর আগে গত মে মাসেও এইমসে চিকিৎসাধীন ছিলেন জেটলি। ২০১৮ সালের ১৪ মে বিদেশে কিডনি প্রতিস্থাপন হয় জেটলির। সে সময় শারীরিক অসুস্থতার জেরে জেটলির অর্থমন্ত্রকের দায়িত্ব নেন পীযূষ গোয়েল।

কেন্দ্রীয় বাজেটও পেশ করতে পারেননি জেটলি। তার পরিবর্তে বাজেট পেশ করেন পীযূষ গোয়েল। শারীরিক অসুস্থতার জেরেই এবার লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি জেটলি। মন্ত্রীত্ব থেকেই অব্যাহতি নেন তিনি। প্রথম মোদী সরকারে জিএসটি ও নোট বাতিলের মতো সিদ্ধান্ত কার্যকরী করার ক্ষেত্রে তৎকালীন অর্থমন্ত্রী থাকাকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জেটলি।

১৯৫২ সালের ডিসেম্বরে দিল্লিতে জন্ম অরুণ জেটলির। দিল্লির সেন্ট জেভিয়ার্স থেকে স্কুলের পাঠক্রণ নেন জেটলি। এরপর শ্রী রাম কলেজে কমার্স নিয়ে পড়াশোনা করেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন তিনি।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

চলে গেলেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি

প্রকাশিত : ০২:০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯