০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ডেঙ্গুতে প্রাণ গেল শিশু জারিফের

ময়মনসিংহ নগরীর শহরতলী এলাকার পাঁচ মাস বয়সী এক শিশু ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মারা গেছে। তার নাম জারিফ। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া জারিফের বাবার নাম আরিফুর রহমান। এ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়নসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজনের মৃত্যু হলো।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সামছুজ্জামান সেলিম জানান, জারিফ ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে ঢাকার গাজীপুরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন ছিল। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আইসিইউতে ভর্তির পরামর্শ দেয় চিকিৎসকরা। ঢাকা না নিয়ে জারিফের পরিবার শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার না ফেরার দেশে চলে যায় শিশুটি।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

ডেঙ্গুতে প্রাণ গেল শিশু জারিফের

প্রকাশিত : ০৪:২০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯