১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ওয়ারেন্টের আসামীসহ আটক ৫

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ বছর ৩ সাসের সাজাপ্রাপ্ত আসামী, ১ হাজার পিচ ইয়াবা, মাদক ব্যাবসায়ী ও ওয়ারেন্টের আসামী স্বামী- স্ত্রীসহ ৫ জনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই যুযুৎসু যশ চাকমা, এসআই তীথংকর দাস, এসআই রাজু আহাম্মদ, এসআই বাবুল হোসেন ও সঙ্গীয় ফোর্স কুমিল্লা জেলার দেবিদ্ধার উপজেলার বাদুরী এলাকার মোঃ জাকির হোসেনের ছেলে মোঃ জামিল হোসেন(২৩) কে শুক্রবার রাতে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার দক্ষিণ পাশের রাস্তা দিয়ে অটোরিক্সায় যাবার পথে তাকে আটক করে। দেহ তল্লাসী করে সাথে থাকা কালো রঙ্গের ব্যাগের ভিতরে ৫টি নীল পলিপেকের ভিতর প্রতি ব্যাগে ২শ পিচ করে মোট ১ হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। একই রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর শশীদল এলাকার মোঃ জলিল মিয়ার স্ত্রী নাজমা আক্তারকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টে রয়েছে। অপর দিকে ২০১৪ সালের মাদকের মামলার ১ বছর ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার শশীদল ইউনিয়নের দেউস এলাকার দুধ মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। একই রাতে উপজেলার টাকই এলাকার আবদুল জব্বারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন এবং দেলোয়ার হোসনের স্ত্রী আমেনা বেগমকে মারামারি মামলার ওয়ারেন্ট থাকায় তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএএম শাহজাহান কবির সত্যতা নিশ্চিত করেছেন।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

ব্রাহ্মণপাড়ায় ওয়ারেন্টের আসামীসহ আটক ৫

প্রকাশিত : ০৪:৫৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯