১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মির্জাপুরে ইএমআইএস পরিদর্শনে মহাপরিচালক মহিউল 

টাঙ্গাইলের মির্জাপুরে (ইএমআইএস) ইলেকট্রনিক্স ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পরিদর্শন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ.খ.ম. মহিউল ইসলাম। শনিবার সকালে মির্জাপুর এসে পৌছালে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বরণ করে নেয়া হয়।
পরে মির্জাপুর সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে ইএমআইএস পরিদর্শন করেন মহাপরিচালক।
সে সময় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমআইএস) মনোজ কুমার রায়, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক, সাবেক সিনিয়র সচিব ও সিনিয়র স্ট্রাটেজিক এন্ড টেকনিক্যাল এডভাইজার মুহম্মদ হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফুল কিবরিয়া, সহকারি পরিচালক সি.সি. ফরহাদ আলী খান, স্বাস্থ্য প্রকৌশল’র সহকারি প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়নের উপ-সহকারি, মেডিকেল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মহাপরিচালক কাজী আ.খ.ম. মহিউল ইসলাম।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

চলতি মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও ১ হাজার ৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

মির্জাপুরে ইএমআইএস পরিদর্শনে মহাপরিচালক মহিউল 

প্রকাশিত : ০৫:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯