বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে নেশার ১০পিস এ্যাম্পল (ইনজেকশন) ও ১৩লিটার চোলাইমদ উদ্ধার করে। গত শুক্রবার রাতে উপজেলার সান্তাহার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘির সান্তাহার চাবাগান এলাকার আলমের ছেলে রমজান আলী (৩০) ও শিমুলতলির শহিদুল ইসলাম বাবুর ছেলে আরমান রব্বানি (২৫)। এ ব্যাপারে থানায় দুইটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, মাদক বিক্রি করার সময় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আদমদীঘির পাশ^বর্তি এলাকা সান্তাহার থেকে উল্লেখিত পরিমান মাদকসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ-/ ইএম























