১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

দুপক্ষের সংঘর্ষে  নিহত আ’লীগ নেতা

২৪ আগস্ট (শনিবার) পূর্ব বিরোধের জের ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহতের নাম ওসমান আলী (৫৫)। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন। ২৪ আগস্ট (শনিবার) সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসমান উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- তারাব আলী (৬০) ও এরশাদ আলী (৩৫)।

শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সকালে চেয়ারম্যান আবদুল মজিদ গ্রুপ এবং তারাব আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিরাজগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আ’লীগ নেতা নিহতখবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওসমানকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন থেকে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় গোল্ডকাপ ফুটবলের সূচনা

দুপক্ষের সংঘর্ষে  নিহত আ’লীগ নেতা

প্রকাশিত : ১১:২৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯