০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ বছরের শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাহমুদুল হাসান (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ২৪ আগস্ট গতকাল (শনিবার) রাতে মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে গফরগাঁও থানার পুলিশ। নির্যাতিত শিশুটি ওই মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে হেফজ পড়ত। শিক্ষক মাহমুদুল হাসান তাকে মাদ্রাসার দ্বিতীয় তলার ছাদে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরে শিশুটি নিজের বাড়িতে গিয়ে কান্নাকাটি করে এ ঘটনা পরিবারের লোকজনকে জানায়।

আটক মাহমুদুল হাসান গফরগাঁও পৌর শহরের হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক। তিনি হোসেনপুর উপজেলার ওরাটি গ্রামের শুকুর মাহমুদের ছেলে। এ ঘটনায় ২৪ আগস্ট (শনিবার) রাতেই তার নানা গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

১০ বছরের ছাত্রকে বলাৎকার, শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত : ০১:০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯