০২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

রিয়াল বেতিসের বিপক্ষে নেই মেসি

চোট কাটিয়ে পুরোপুরি অনুশীলনে ফিরলেও রিয়াল বেতিসের বিপক্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে দলে রাখেনি বার্সেলোনা।
চলতি মাসের শুরুতে পায়ের পেশিতে চোট পেয়ে যুক্তরাষ্ট্র সফর থেকে ছিটকে পড়েন বার্সেলোনার এই ফরোয়ার্ড। তবে চোট কাটিয়ে এই সপ্তাহে পুরো অনুশীলনে ফিরেন মেসি। এর ফলে ২৫ আগস্ট রবিবার কাম্প নউয়ে হতে যাওয়া লিগের দ্বিতীয় রাউন্ডে বেতিসের বিপক্ষে ম্যাচে তার ফেরার সম্ভাবনাও ছিল। কিন্তু গত ২৩ আগস্ট অনুশীলনে অস্বস্তি বোধ করেন তিনি। তাই শনিবার আবারও তাকে একা অনুশীলন করানোর সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।

পরে সংবাদ সম্মেলনে বেতিসের বিপক্ষে অনুষ্ঠেয় ম্যাচে মেসিকে দলে না রাখার কথা জানান বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভেরদে। এ সময় তিনি বলেন, “মেসি যদি শতভাগ ফিট না থাকে তাহলে সে খেলবে না।”

উল্লেখ্য, চোটের কারণে গত ১৬ অগাস্ট লা লিগায় আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও খেলতে পারেননি মেসি।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিআইডি প্রধানের জরুরী ব্রিফিং

রিয়াল বেতিসের বিপক্ষে নেই মেসি

প্রকাশিত : ০১:১৬:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯