১২:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

মাদারীপুরের শিবচরে মুখ পোড়ানো যুবকের লাশ

মাদারীপুরের শিবচরে পদ্মা নদী থেকে হাত পা বাঁধা এবং মুখ পোড়ানো অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, তাকে হত্যার পর লাশটি গুমের জন্য পাথর বেঁধে পদ্মা নদীতে ফেলে দেয়া হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে পদ্মা সেতুর ৩১ নং পিলারের কাছে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাতে শিবচর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর।

লাশটির মুখমন্ডল পুড়িয়ে দেয়া হয়েছে। ভেঙ্গে ফেলা হয়েছে বাম হাতটিও । লাশটি বেডশিটে পেচিয়ে পাথর বেঁধে নদীতে ফেলে দেয়া হয়। কিন্তু লাশটি পচে ফুলে যাওয়ায় ভেসে ওঠে।

শিবচর থানার এসআই খলিল মিয়া জানান, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে। তবে এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ-/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় গোল্ডকাপ ফুটবলের সূচনা

মাদারীপুরের শিবচরে মুখ পোড়ানো যুবকের লাশ

প্রকাশিত : ০৪:২৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯